Thursday, June 30, 2016

bloody biodata

রক্তাক্ত বা য়ো ডে টা - বিনায়ক

ডিনার থালায়
হৃদ পিণ্ড টা কেটে দিলাম 
বর্ষবলয় গুনতে পারো ?
একটার ওপর চেপে একটা
ওগুলোতে জিরচ্ছিলাম
ক্ষতগুলো রক্ত জমাট
খুঁজে পাইনি বিবর্ণতায়

Wednesday, June 29, 2016

unnotir sekal o ekal

উন্নতির সেকাল ও একাল । ।
ভাবো ,ভাবা প্র্যাকটিস করো -old one
চাট ,চাট , পা চাটা প্র্যাকটিস করো -- new one 


-binayak 

holy relation (holi special )

হলি রিলেশন ......................................................
কাল হোলি ।
-হুম।
আমি যে তোকে রঙ মাখাতে পারব না ।তোর কষ্ট হচ্ছে না ?
-না ।
ও,জানিরে অনেকেই আছে তাই রঙের অভাব হবে না তোর।
-তোর জন্য আগলে রাখব কপাল টা ,যবে আসবি পরিয়ে দিস ।
আমি তোকে খুব ভালোবাসি ।
-আমিও ।
binayak

kataccchi somoy

আর বেশি সময় নেই হাতে
কবেই বা পেয়েছিলাম
সিগারেটের ধোঁয়ায় 
শরীরটা হালকা 
জোর করে চাপানো চাপে
মনটা ভারী
মাধ্যাকর্ষন খায় হিমসিম
আসার লিঙ্গ উঁচু হয়ে থাকে
ভোর রাতে অসফল শুক্রাণু
অভ্যাস গুলো দ্রুত পরিবর্তনেই
একটা নতুন অভ্যাস ।

chena bagan

চেনা বাগান ১ .......................................
চারটে গাছ পাশাপাশি
ফারাক নেই , ঠাসা ঠাসি
কেও বলে বাড়ির লোক
কেও বলে ওরা প্রতিবেশী
চির হরি ৎ একটি
বাকি গুলো পর্ণ মচি
সেই ছোট থেকে
বেড়ে উঠেছে এক সাথে
পা ধরে টেনে রাখে না
বেড়ে ওঠে আলোর পথে
ওদের যোগ মুলে
জাতি ,ধর্ম সব বিফলে ।

vuter jokhon khide pai (real story )

22 characters of my journey.....................
part ...?
স্কুল থেকে বাড়ি ফিরতাম সট কার্ট গলি বেয়ে । এক হাফ ছুটির দিন দুই বন্ধুর সাথে বাড়ি ফিরছি, রাস্তায় এক মেয়েকে সাথে দেখা। অল্প চুল মাথায় ,গায়ে একটা ছেঁড়া জামা,চোখে চোখ মেলানো যায় না।একটা বাগানের ভাঙ্গা বাঁঁশের বেড়াটাকে জড়িয়ে
ওর ওপর থেকে উই পোকা দিয়ে বানানো ঝরা মাটি গুলো খাচ্ছে ,হাতে একটা অমরি লাঠি । চরাতে আনা দু তিনটে ছাগল বাগানের গাছ গুলো খাওয়ার জন্য রাস্তা খুজছে ।সেদিন আমরা ভুত ভুত বলতে বলতে পালিয়ে এসেছিলাম ।

ektu dialoguebazi r ki

দেশে প্রেমিকের অভাব নেই ,দেশ প্রেমিকের অভাব আছে।

3 ti meye

3 মেয়ে ...........................
binayak

ওদের বাড়ীর তিনটি মেয়ে
শিক্ষা থেকে অনেক দূরে
বড় টার আর পাত্র জোটে নি
কাজ করত বাবুর বাড়ীতে
বাবুর ছিল মনের খিদে
ঝাপ মেরেছিল ওর ওপর
সেদিন থেকে ওর স্বভাব খারাপ
কারো বাড়িতে ওর কাজ জোটে না
মাঝের টার জানিনা কি হয়েছিল
কে যেন ওকে ভালবাসতে নিয়ে গিয়েছিল
ফিরেছিল একাই ,অনেক ভালবাসা নিয়ে
আর শরীরে কয়েকটা দাগ নিয়ে
ছোট টা ধুলোয়
গড়া গড়ি খায়
নজর রাখে বাবু
কবে বড় হবে
কবে স্বভাব নষ্ট হবে ।

impress korar chesta ektu r ki

কাল বৈশাখী -binayak

বৈশাখী আজো আসে
কাল হয়ে
চোখে ধুলো পড়ে তোমার 
আমিতো তোমারি

uttom modhom

উত্তম যেত গান শিখতে
মধ্যমের ড্রয়িং স্কুল
আমি অধম আম তলায়
গুটি খেলে বেজায় কুল

ওদের নাকি হরমন বেশি
বেরিয়ে গেছিল গোঁফ দাড়ি
আমার শরীরে প্রোটিন কম
অনেক কষ্টে হাফ প্যান্ট ছাড়ি

উত্তম মধ্যম খুব সিরিয়াস
শুরু হয়ে গেছে ক্লাস টেস্ট
খাতায় চলে আমার দাপট
টোটাল মার্কসে আমিই বেস্ট

-binayak

Incarnation

জ্বলব পুড়ব
বাতাসে মিলবে
আলোর আভাস আবার
ঠিক খুজে নেবে
.........................
ফুলে সাজিয়ে কর্ম
ফলের স্বাদ পায়না
অপেক্ষা করে মৃত্যুর
নতুন একটা অবতার
.............................
তোমার দেওয়া জন্মে
আমার হাজার পুনর্জন্ম

a song for her

তেষ্টা মাঝ রাতে ওঠে
পেতো যদি
আলতো ছোঁয়া
দুষ্টুমি ভরা ঠোঁটে
.......................
ছুঁয়ে দেখে
পাশে তুই নেই
ঘুম ভাঙ্গে যেই
..........................
থাক না
কটা রাত বাকি
ভালবাসার সন্ধ্যে হলে
সন্ধ্যেতে য় থাকি
............................................
আজ দেরি হতে পারে
তুই র আমি
নদীর ধারে
চলনা
জোৎস্না তে মন সেঁকি
.............................................
এখন লোডসেডিং এ
ভরা দুপুর
তবু তোর হাওয়াই হার মানে
মুখ ঝলসানো লু
..................................................
বৃষ্টি হলে হবে
মাকে বলিস ছাতা চাইনা
ভিজব হাত ধরে
আন্ধকারে
....................................
চল ভালবেসে যাই
চল সপ্নে ভেসে যাই
ভিড়ে ধরিস হাত
দূর থেকে যেন
তোকে খুজে পাই
................................................
আজো ভালো খুজে পাই
অবাধ্য তোর আশকারা য়
আমার কথা ভাঙ্গা তবু
জোড়ার সুর বেন্ধে যাই
...................................................
চল ভালবেসে যাই
আজ সপ্নে দূর পালাই
পুরনো ঝগড়া ভুলে
আবার তোর সাথে বাঁচতে চাই

-binayak

childhood story (real ) firfiri

আমি বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলের ছাত্র । কোন কেজির বালাই নেই । দুই দিদি ই পড়াশুনাতে খুব একটা ভালো না হোলেও সাধারনের থেকে ওপরেই পড়ে । ওরা ওই একই স্কুলেরই ছাত্রী । ওদের সুত্রে আমাকে ভালো করে চিনত স্কুলের স্যার , দিদি মনি রা ।
.........................................................................................................
প্রথম শ্রেণির হাফ ইয়ারলি পরিক্ষায় অঙ্কে পেলাম ১০০ এর মধ্যে ২০ । প্রথমে স্কুলে বকুনি , দিয়ে বাড়িতে খবর , বাড়িতে বকুনি । ওরা ও বুঝে উঠতে পারছিল না আমার অধঃ পতনের কারন । আমাকে অনেক বোঝানো হল , কারন জানতে চাওয়া হল । আমি ভয়ে কিছু বলিনি সেদিন ।
...............................................................................................................
বার্ষিক পরিক্ষায় পেলাম ১০০ তে ১০০ । সবাই অনেক খুশী । সেদিন বলেছিলাম আমার আগের পরিক্ষায় ১০০ তে ২০ পাওয়ার কারন ।
........................................................................................................
আমি আর আমার পাসের বাড়ির বন্ধু দুজনে স্কুল যেতাম । কোন কোন দিন ৫০ পয়সা পেয়ে গেলে আমাদের প্রিয় দোকানে কিছু কিনে স্কুল । হাফ ইয়ারলি পরিক্ষার দিনটাই আমাদের দুজনের কাছে ই পয়সা থাকেনি । দোকানে একটা ফিরফিরি ঝুলছে দেখে দাম জিজ্ঞেস করে নিলাম । কিন্তু সমস্যা টা ছিল এটাই যে দোকানে একটাই ফিরফিরি আর আমরা দুজন । খেলি এক সাথে কিন্তু যার জিনিস সে ত বেশিক্ষণ ওড়াবে । তিন ঘণ্টার পরিক্ষা , আধ ঘণ্টা য় খাতা জমা দিয়ে বাড়ি । বাড়ি ফিরে পয়সা নিয়ে ফিরফিরি কিনে অনেক উড়িয়ে ছিলাম দুজনে এক সাথে ই ।
..........................................................................................................
তখন অনেক ছোট , কিছু পেতে হলে কিছু হারাতে হয় এটা বুঝতে শিখিনি । তাই হারাতেও শিখি নি । এখন বড় , বুঝেও কোন লাভ হয়না । হারাতে মন কেমন করে ।

shitty poet

ওই কবি টা -binayak
.......................
কবি তুমি কত গুণী
কি সুন্দর মেলাও ছন্দ 
কত ভাষায় তোমার পারদর্শিতা
এই ভাষা থেকে ওই ভাষায়
অনুবাদ করলে কত কিছু
.......................................
গরীবের মুখের ভাষা খুব শক্ত না
কবি ,নাকি অবোধ্য ?
পেলাম না ওদের মুখের ভাষা
তোমার কোন লেখায়
ওরা ধুলোয় গড়াগড়ি খায়
তাই কি তুমি ধুলো মাখতে চাও নি ?
......................................................
কবি ওদের নিয়ে লিখলে
তুমি কি পাবে না amazon এ ঠাই ?
ছুটবে না কি প্রকাশক রা তোমার পেছনে ?
পুরন হবে না তোমার আকাশ ছোয়ার স্বপ্ন ?

wtf ,where do I belong ?

এ কেমন তন্ত্র -binayak
...............
গন তন্ত্রের অংশ আমি
যে গনতন্ত্রে 
খিদে পেটের ডাক শুনতে চা্য না কেও
শোনে শব দেহের ওপর বানানো স্টেজের
ওপর মাইক হাতে ভোট চাওয়া ভিকিরির
হ্যাঁ ওরা শুধু ভোটেই চায়
বছরের পর বছর
এদিকের ভোট ওদিকে যায়
..........................................
প্রজা তন্ত্রের অংশ আমি
যে প্রজাতন্ত্রে লাল ,নীল ,গেরুয়া
গায়ে চাপালেয় হয়ে যাবি রাজা
বাচ্চা দের ওপরেও পড়তে পারে শক্ত বুটের লাথি
প্রয়োজনে অকারনে পেতে হতে পারে সাজা
.....................................................
ধর্ম নিরপেক্ষতার নামে পিশাচ রুপী
পুরোহিত মোল্লাদের সহায়তায়
ধর্ম ভীরুরা জোট বাঁধে
করে নিজেদের মধ্যে লড়াই
........................
মুক্তরা আজাদি চায়
স্যালাড খেয়ে পেট ভরেনি
ওদের আবার খাবার চায়
.............................................
গরীব তোমরা উপোষ করো
ভালো থাকতে রাখো মৌন ব্রত
তোমরা ছোট , বড়দের কথা না শুনলে
দেহে পাবে আজিবনের ক্ষত
....................................
তোমরা অছ্যুত রাজনীতির মন্দিরে এসো না
তোমাদের সইবে না এ আভিজাত্য
বাইরে দাঁড়িয়ে অপেক্ষা কর
বাজলে ওদের জেতার ঘণ্টা
হাত পেত , পাবে রক্ত মাখা শান্তি জল

stoner slow rap

if you know
you can
smoke and fly
why do u
believe in 
their lies
you know you
can hit and
be free
why dont
you
still agree
they say it
will hurt
your heart
you ll not be able
to do things
and cant be smart
so dont listen to the
bull shit
you know u cool like
brad pit
take a shower
then hit
dont forget to
bring some sweets
then you think
and think
i know you must
forget the link
between,
be slim
and fit
till you find it
cheap
you smile
and smile
you are forgetting
what was the
last line
you sing
a song
it does not mean
if you lyrically
wrong
if you thinking
i am high
ohh friend i never exaggerate
in lie
just hit
a bong
if you cant understand the meaning of
my song
by low binayak

ektu bani ar ki

তোমার ক্রিয়ার সঞ্চার পথে আমার সন্নিকর্ষ কি বড্ড ঘামদায়ক ?
বলে ফেলো ।
রাসায়নিক প্রক্রিয়ায় বানানো পাওডারে ঢেকো না তোমার সহজাত বাহার ।

utopia

অফিস শেষে
ঠাণ্ডা কফিনে ফির না আজ
তোমায় ওরা নিতে আসবে
খানিক থেকে
xxxxxxx108 অ্যাকাউন্ট নম্বর টা
যদি ভুলতে না পারো
তখন না হয় ফিরে আসবে
ওদের বানানো রাজ্যে
নাকি সব ভালো
স্বপ্ন ভাঙ্গে না
DNA এর প্যাঁচের মতো একে অন্যকে ধরে
ওপরে ওঠে সবাই একসাথে

when love is right angle triangle

সমকোণী ত্রিভুজ
.................................
মাথা নিচু করতে কোনদিন বলিনি তো তোমায় ।
থাকো না লম্ব হয়েই
তোমার কাঁধে মাথা রেখে আমি অতিভুজ হয়েই থাকব না হয় ।
তাই বলে ইগোর ভূমিটা বাড়িয়ে দিও না রোজ একটু করে ।

no name 3 (poem )

সেই কবে মেঘ ধরেছিল
আমার বারান্দায়
তুমি আজো এলে না
সেই কবে দিলে পাড়ি
সাঁতরে আজো
তোমায় ছুতে পারিনা
তোমার ফেলে যাওয়া স্বপ্ন
আজো আমি দেখতে ছাড়িনি
বুক ঠেকেছে ভুইয়ে
তবু আজো আমি হারব মানিনি
সেই কবে ধরেছ হাত
তোমার ছোঁয়া আজো
ভুলতে পারিনা
এক দুকথায়
তুমি কি আমার
হয়ত ঠিক বোঝাতে পারি না
‪#‎nam‬ hin
-binayak

no name 2 (.poem )

ভাঙা দেওয়াল থেকে
যখন সিমেন্ট খসে খসে
পড়ে ,মন শুনতে পায়
ওর ও দেওয়াল আছে
নিরাশার জাহাজ
কত কি আশা দিই
ভাঙে ,মন শুনতে পায়
ওর ও দেওয়াল আছে
রাস্তা শুরু করে
সিঁড়ি তাকিয়ে সাপের মুখে পা
আফশোস , মন শুনতে পায়
ওর ও দেওয়াল আছে
‪#‎নাম‬ হিন
-বিনায়ক

vagya laxmi

vagya laxmi- binayak

তুমি তো সেই
যে আশ্রয় দিয়েছে
আমার দিশাহীন 
খুচরো স্বপ্নগুলো কেও
তুমি তো সেই
যে আশ্বাস দেয়
ডীপ ফ্রিজে
স্বপ্ন জমে সত্যি হয়
তুমি তো সেই
যার উপস্থিতিতে
বুঝে উঠি
ভাগ্যলক্ষ্মী কথার মানে

jokes 3 .how to know whether a guy is single ? modern technique

কোন ছেলে single কিনা জানার নতুন উপায় ঃ

তুমি clash of clan খেল?


how to know whether a guy is single or not  ? modern technique

ask him -whether he plays  clash of clan or not 

vabnar bochon

ভাবনার বচন -বিনায়ক

ভাবলাম একটা কবিতা লিখি
অভিধান খুলে টপাটপ শিখি
ভাবলাম একটা বানাবো বাড়ী
পকেট হাতড়ে রূমাল ঝাড়ি
ভাবলাম এবার উড়বো প্লেনে
ধ্বস নামলো টিকিট শুনে
তোর বাপিকে আরে ভাই
এইতো এতো আরকি চাই
ভাবতে গিয়ে দেরী এখন
পাহাড় গলে নদীর মতন

what is rajniti ?

রাজনীতি হল চোখ নাখ কান বাদে শুধু পৌষ্টিক তন্ত্র দ্বারা গঠিত মানুষ । ভোটার দাও মানে খেতে দাও দুমড়ে মুচড়ে যা হোক করে গলাধ করন করবে । গলা পেরলেই মানে জিতে গেলেই অ্যাসিড বৃষ্টিতে জ্বালাবে । নোংরা নালী গুলো দিয়ে পেরতে পেরতে চুষে নেবে বাকি ইচ্ছা , শক্তি টুকু । তারপর ওই ,ভোটার তোমার কাজ শেষ , পায়ু পথ দিয়ে বেরিয়ে যাও অপেক্ষা কর ব্যাকটেরিয়ার , মাটিতে মিলবে ।

the untold story of every friend zoned

they are friends.once he could not stop himself telling her that there is something more than friendship between them .she did not believe .he could not force her to love him .after that many days have passed, they are still friend .now she has changed her mindset and want a soulmate like him but cannot tell him or get him and it makes her angry .

jokes 2 ,,,when he is not as romantic as you think

--আমার সারাটা দিন ,মেঘলা আকাশ ,বৃষ্টি তোমাকে দিলাম

--তাই ?বাহ ,বাহ । কেন হটাত ?

--পছন্দ না আমার প্যাচ প্যাচে কাদা ।

modern arjun facing problems

গল্পটা আপনাদের হয়তো বা জানা । সেই যে অর্জুন এর পাখির চোখে তীর মারার গল্প এটা সেটাই । কিছুটা সময় পার হয়ে গেছে শুধু । সেদিন অর্জুন গেল তির ধনুক নিয়ে , গাছ পাখি সব আছে । নিশানা করতে যাচ্ছে অর্জুন সুরু হল ভাষণ ঃঃঃ
১। এখনো চাকরি পাউ নি ,তাই শুনেছিলাম তোমার নাকি একাডেমিকস খুব ভালো । অর্জুন চুপ কোন কথা নেই ।
২। দেখো অর্জুন বয়স তো হল এবার কাজে মন দাও । অর্জুন চুপ কোন কথা নেই ।
৩। এই সব করে বেড়ালে গার্ল ফ্রেন্ড জুটবে না রে অর্জুন । অর্জুন চুপ কোন কথা নেই ।
৪। ভুল করেছিস mechanical পড়ে । cse,it,ece নিয়ে পড়তে হত ।
-----অর্জুন - ঠিক বলেছেন হয়ত ।
৫। সব সময় হাতে একটা জিনিস রেখে কাজ করবি । এই যে পাখির চোখে নিশানা টা করেছিস । দেখে নিতে হবে চোখে না লাগলেও গাছের আম টা পড়বে তো ।
---------অর্জুন - হুম ।
অর্জুন তির ছুঁড়ল । না আম না পাখি । সবাই হাসতে হাসতে ----" আগেই বলেছিলাম এসব করে কোন লাভ নেই , আমরা তো জানি । "

jokes,hasna bhi jaruri hain

১০ টা সৌদি আরব ঢুকে গেলেও ভারতের তেলের সমস্যা মিটবে না । দিন রাতের প্রায় অর্ধেকটা সময় এরা তেল মাখতে ও মাখাতে ব্যস্ত ।

moner manush

মনের মানুষ -বিনায়ক দত্ত


বাহ ।
এইতো ওদের মনের মত মানুষ হয়ে উঠেছ তুমি ।
আনায়াসে খুঁজে পাচ্ছ ছেলে মেয়ের তফাত ।
স্তন দেখে মেপে নিচ্ছ মেয়েদের চরিত্র ,
আর পকেট দেখে ছেলেদের যোগ্যতা ।।

kabitar chas

কবিতার চাষ -বিনায়ক দত্ত

চাষের শখ উঠছে
আখড়ার ধামা চাপাতে
কালি লেপে দিয়েছি
সবুজ হয়ে উঠবে
৫-৭-৫-৭-৭ এ কোনদিন

no name

ব্যালকনি টপকাচ্ছে চাঁদ 
ঝমঝম নুপুরের শব্দ 
জ্যোৎস্না প্যাক চিড় চিড়লে 
জোয়ার ভিজতে দেবে

chithi

চিঠি -বিনায়ক

সাওয়ারে ডুব দি ফিকে রঙ
হলদে কালো হয়ত বা জং
খিটখিটে অসহায় লেখা
আধ ম্যাড়ম্যাড়ে রোদে সেঁকা
বিষয় বস্তু খুঁজে পেলে
থিকানা আঙুলের দিও
আশকারা্তে চোখ নাচালে
ড্রয়ার টেবিল ছুঁয়ে দেব

success ?

সফলতা না সোজা না 
কনভারজেনটে ডাইভারজেনটে 
খাবি খাচ্ছে গোটা রাস্তায় 
চুম্বকের কাজ করে ভালো 
লালে শুরু হাওয়ায় মেলা
মেরু দ্বয়ের মধ্যে খেয়া
গডপার্টিক্যাল দৃষ্টির সৃষ্টি

Monday, June 27, 2016

Udbastu: life short poem

Udbastu: life short poem: জীবন - বিনায়ক মৃত্যু দিয়ে শিক্ষা দিচ্ছ যে কয়লা পুড়নোর কাঠ না থাকলে আমায় আর কাঁদাতে পারবে কি

life short poem

জীবন

- বিনায়ক


মৃত্যু দিয়ে শিক্ষা দিচ্ছ যে
কয়লা পুড়নোর কাঠ না থাকলে
আমায় আর কাঁদাতে পারবে কি

Sunday, June 26, 2016

O river

মিলতে দেবে নদী - বিনায়ক দত্ত 


উচ্চগতিতে তোমার খরস্রোত
পাহাড় ভেঙ্গে নুড়ি বানায়
মোহনাতে সাদায় মিলে যাব
ভোর রোজের স্বপ্ন দেখেছি
জল প্রপাতে মাটি না ছুঁলে
শাখার রাস্তা দেখাবে না

mental condition

মনস্থিতি

Friday, June 24, 2016

hypnotize

hypnotize- binayak dutta

চুপ চাপ বসো
জিভ বার করো
টাকার গন্ধ আসছে ? 
গাড়ী বাড়ীর সপ্ন
পেন্ডুলামে দুলছে কি ?
চিন্তার কারন নেই আর
মানুষে ধরেছে ।

MA

মা -বিনায়ক দত্ত

নিলে নীলে
আমার কষ্ট
দিলে দিলে
ভালোবাসা
শোধ না করলে
পায়রা হলে
চিনতে পারবে
বকম বকম

Natural

অ কৃ ত্রি ম - বিনায়ক দত্ত

পারলে
গরীবদের লেখা পড়
পান্তা ভাতের শীতলতা ছোঁবে 
রেফ্রিজারেটারে রাখা বিরিয়ানি
উৎসেচক মরে গেছে অনেক আগেই

Thursday, June 23, 2016

The day you will not find your soul

বিবেক যেদিন চিনবে তোমায় - বিনায়ক দত্ত

তারপর একদিন
আয়নায় খুঁজে পাবে না নিজেকে
দূরে কোথাও মিথ্যার মলাটে 
তৈরি হবে অসদ প্রতিবিম্ব
তুমি পা বাড়িয়ে ছায়া মেলাতে চাইলেই
হাতে ভর দিয়ে সরে যাবে আলোর আড়ালে
ঘড় ঘড় মাথা ফাটানো আওয়াজ টা
ভুলতে চাইবে পাসওয়ার্ড ।

Friday, June 17, 2016

pipre hao

 পিঁপড়ে হও -
বিনায়ক দত্ত



 দলবদ্ধ হও ।

শক্ত কাঁধে  তুলতে শেখো

পাহাড় ওজন ।

অন্যের পা না টেনে

অনুসরন কর আলোর  রাস্তা  ।

ভাসতে শেখো জলের ওপর

একে অন্যেকে ধরে ।

উদ্দেশ্য হোক সঞ্চয়ের  ,

মিষ্টি হোক তোমার সন্ধান  ।।

Thursday, June 16, 2016

GOD

God - Poem by binayak dutta








God is not invisible
God is not intangible

every beautiful soul
every peace loving mind
every helpful heart
is the land of God

when you pray
massage you try to send him
reach to your own heart
awaken your soul
strengthen your will power


he who does not believe in himself
does not listen to his heart
does not talk to his soul
will not be able to understand
what God is .

Wednesday, June 15, 2016

চরিত্রকে দোষ দাও

চরিত্রকে দোষ দাও

কাছে টেনে হাত
ছুঁতে চায় ভেজা চুল
আঙ্গুলের মাঝে গ্রস্ত উপত্যকা
ভরবে না তোমার আঙ্গুল ?

কোল তো বিছলে
এবার মাথা চায় নামতে
তোমার দ্রুততার সাথ মিলিয়ে
ঠোঁট চায় এক কম্পাঙ্কে কাঁপতে

অপলক দৃষ্টি চায় এ নয়ন
লোম ,শীত বৃষ্টির শিহরণ

আর তুমি শুধু
আমার চরিত্রকে দোষ দাও ।

Tuesday, June 14, 2016

The Negatives

The Negatives - Poem by binayak dutta








Will you remain constant?
spreading your root towards darkness
do you think of Rhizobium's nest there?
you must be feeling in mars


does your heart tremble seeing dark clouds?
transparent pearls are born there
be saturated so that you can unleash the chain
this is the step to defeat gravity 

Den khor

ডেন খোর


ষ্টেশনের সিঁড়ির তলার অন্ধকারটায়
কেলিয়ে পড়ে আছে বাচ্চাটা
পাশে তিন চারটা পলিথিন
ভেতরে রক্ত জমাট করা আঠা

কিছুক্ষন আগে ওই বাচ্চাটায়
হয়ত বা বানানো ভাই বোন সাঙ্গ পাঙ্গে
কাকুতি মিনতির আদায়ে জমানো টাকাটার
বেশীর ভাগ টাই ঢেলেছে ওই পলিথিনে

চোর ,ছ্যাচর , ছোট লোক বল ওদের ?
বল ।
সারাদিনের নাটকের মাঝে ওরাও যে একটু শান্তি চায়
ভোর থেকে মাথা নিচু করে হাত পাতা ছাড়া কি বা উপায়

ক্ষণিক আরামের জন্য যতটা আঠা তুমি রোজ বার কর
তার থেকে কিছু টা কম ফোটা নিয়ে
পলিথিনে ভরে ঘষতে থাকে ,ঘষতেই থাকে
আলাদিনের জিনের বাষ্প তৈরির চেষ্টায়

এ জিন পারে না ওদের থাকার জায়গা বানাতে
পায়ে পা তুলে বসে থাকলে খাবারের ঠেক যোগাতে

তিন চার গাল ভরা টান
মাথার পেছন দিকটাই একটা কারেন্ট সম শক
আর এক দু ঘণ্টার জন্য
পার্থিব পাঁচ মেশালি থেকে মুক্তি ।

kanna to valo -by binayak dutta

অনেক দুঃস্বপ্ন 
কঠিন বাস্তব 
না মেলা হিসেব 
জমিয়ে রেখেছি বহুদিন চাওনিতে 
আটকে রাখতে দিয়েছি বাঁধ 
উপচে পড়তে চেয়েছে আবেগ 
নতুন প্রতিশ্রুতি 
বানিয়েছে ব্যারিকেড 
পুরু হয়েছে পাতা প্রতিনিয়ত 

ঘাস বিহীন পিচে 
তোমার ছোঁয়ায় 
তল পেটে আজ জেগেছে শিহরণ 
ঠাণ্ডা হাওয়ায় 
জমেছে মেঘ 
নামছে বৃষ্টি 
ভিজতে চাইছে মন 
আজ আর সামলাতে পারিনি 
ভাসিয়ে দিলাম দুকুল 
অন্ধ হওয়ার ইচ্ছে আর নেই 
কান্না তো ভালো ।

Featured post

Neo concrete poetry by Binayak Dutta